পাহাড়ি সৌন্দর্যের স্বর্গরাজ্য সাজেকে অবস্থিত “Megh Pahar Eco Resort” শুধু একটি থাকার জায়গা নয়—এ যেন প্রকৃতির গভীর কোলে হারিয়ে যাওয়ার এক অপূর্ব সুযোগ।
রিসোর্টের প্রতিটি রুম এমনভাবে তৈরি, যাতে আপনি ঘরের ভেতরে থেকেও বাইরের অপার প্রাকৃতিক সৌন্দর্যকে অনুভব করতে পারেন। আর কটেজের সাথে লাগোয়া বিশাল খোলা বারান্দা যেন এক যাদুকরী আসর, যেখান থেকে চোখ মেললেই দিগন্তবিস্তৃত পাহাড়ের ঢেউ, নীলচে মেঘের আনাগোনা আর দূর আকাশের খোলা মন অনুভব করা যায়।
বিকেলের শেষ আলোয় বারান্দায় বসে রঙ বদলানো সূর্যাস্ত দেখতে দেখতে মনে হবে সময় থেমে গেছে। সূর্য ডুবে যাওয়ার পর বিশাল গাছের ছায়ায় আপনি যখন চায়ের কাপ হাতে বসে থাকবেন, আকাশে ভেসে থাকা চাঁদের সাথে গল্প জমে উঠবে নিঃশব্দে, নিঃসঙ্গ নয়, বরং প্রকৃতির গভীর সান্নিধ্যে।
যাঁরা প্রকৃতির কাছে গিয়ে একটু শান্তি খুঁজছেন, যাঁরা চান ভোরের আলোয় মেঘের ছোঁয়া আর রাতের নীরবতায় চাঁদের আলোয় ডুবে যেতে—তাঁদের জন্য Megh Pahar Eco Resort হতে পারে এক পরিপূর্ণ ঠিকানা।
সুবিধাবলী:
১. ভিউ রুমের সাথে বিশাল খোলা বারান্দা
২. ৫x৭ ফিটের বিছানা
৩. রুমের সাথে প্রসস্ত বারান্দা
৪. দোলনা
৫. হাই কমেড যুক্ত আধুনিক বাথরুম
৬. সোলার লাইট
৭. কার্পেটে ঢাকা মেঝে
৮. ড্রেসিং টেবিল
৯. কাপড় স্ট্যান্ড
১০. ভিউয়ের জন্য কাঁচের দরজা
১১. চার্জিং পোর্ট
১২. হ্যান্ডওয়াশ
১৩. পানির বোতল
১৪. ফেসিয়াল টিস্যু
১৫. টয়লেট টিস্যু
১৬. মিনি সাবান ও শ্যাম্পু